বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

বেলকুচিতে যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৫৮ পিএম
ছবি: টিডিএস

স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে মাহমুদুল হাসান (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত ৩টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত মাহমুদুল হাসান বেলকুচি উপজেলার গাড়ামাসী গ্রামের মৃত শোমের আলী মন্ডল’র পুত্র।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান গত সোমবার বিকেলে ঘুমের ওষুধ সেবন করলে গুরুতর অসুস্থ আবস্তায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, গাড়ামাসীতে মৃত্যুর ঘটনা শুনেছি। মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com